Thursday 19 November, 2026

For Advertisement

মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর ৫০ টাকার স্মারক নোট অবমুক্ত

28 December, 2022 10:17:55

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম মেট্রো রেলের উদ্বোধন উপলক্ষে ৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট অবমুক্ত করেছেন।প্রধানমন্ত্রী আজ রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধনী অনুষ্ঠানে এই স্মারক নোট অবমুক্ত করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণিষ্ঠ কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র ছোট বোন শেখ রেহানা এ সময় বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নোটের এক পাশে মেট্রো রেলের ব্যাকগ্রাউন্ডসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি থাকবে। অপর পাশে মেট্রো রেলের ছবি থাকবে। ২৯ ডিসেম্বর থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখা থেকে এবং পরে অন্যান্য শাখা থেকে জনসাধারণ এই নোট সংগ্রহ করতে পারবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. আবদুর রউফ তালুকদার স্বাক্ষরিত এই স্মারক নোট খাম ছাড়া ৫০ টাকা এবং খামসহ ১ শত টাকা দিয়ে ক্রয় করা যাবে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore