Thursday 29 October, 2026

For Advertisement

‘গণভবন’ নাম আব্বা দিয়েছে, কারণ এটা জনগণেরই ভবন: শেখ হাসিনা

25 December, 2022 10:27:49

আওয়ামী লীগের দশমবারের মতো সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা, সাধারণ সম্পাদক পদে হ্যাট্রিক করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রবিবার (২৫ ডিসেম্বর) গণভবনে আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি গঠনের পর নেতা কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শেখ হাসিনা।

গণভবনে নেতা কর্মীদের স্বাগত জানিয়ে আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘যা হোক আপনারা এসেছেন কষ্ট করে। আপনারা কষ্ট করে এসেছেন গণভবনে, এই ভবন আপনাদেরই ভবন। এটার নাম আব্বা দিয়েছেন “গণভবন”, কারণ এটা জনগণেরই ভবন।’

এ সময় তিনি বলেন, দোয়া করবেন। আপনারা নির্বাচিত করেছেন আবার। আমার মনে হয় এতবার একটা পার্টির দায়িত্বে থাকা ঠিক না। তারপরেও যেহেতু সারা বিশ্বব্যাপী একটা দুঃসময়…বিশ্বব্যাপী দুঃসময়ের জন্যই আমি হয়তো মানা করিনি, কিন্তু আমার বয়স হয়েছে এটা মনে রাখতে হবে। সংগঠনটা যেন ঠিক থাকে, চলতে থাকে, সেই ব্যবস্থাটা করতে হবে।’

সংগঠন বলতে বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগই আছে বলে মনে করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘সংগঠন বলতে যারা বাংলাদেশে (আছে) …সত্যি কথাটা বলা যায়, তবে আওয়ামী লীগই আছে, এটা ঠিক। আমরা তো মাটি মানুষ থেকে গড়ে ওঠা সংগঠন।’

বিএনপি ও জাতীয় পার্টির সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আর পার্টিগুলো তো অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখলকারী একজন মিলিটারি শাসক তার পকেট থেকে বের হওয়া। এরা ভাসমান, কাজেই এদের দায়-দায়িত্বটা জনগণের ওপর নেই। যদিও তারা দাবি করে, অনেক বছর ক্ষমতায়। কিন্তু ক্ষমতায় থেকেই তারা নিজেদের ভাগ্য গড়েছে, বাংলাদেশের মানুষের ভাগ্য গড়েনি।’

আজ গণভবনে আওয়ামী লীগ সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান দলটির কেন্দ্রীয়, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা কর্মীরা। বিভিন্ন সাংগঠনিক জেলা শাখার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore