Monday 29 June, 2026
For Advertisement
ভারতের ভিসা আবেদন আপাতত বন্ধ
15 April, 2021 2:33:33
বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর কাজ সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে ভারতীয় দূতাবাস। চলমান লকডাউনের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির দূতাবাস। সে হিসেবে আগামী ২১ এপ্রিল পর্যন্ত ভারতীয় ভিসার জন্য কোনো আবেদন করা যাবে না।
ভারতীয় দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এ বিষয়ে জানিয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে। পোস্টে আরও বলা হয়, ইতিমধ্যে যারা ভিসার জন্য আবেদন করেছেন তারা প্রয়োজনীয় তথ্যের জন্য এবং যেকোনো জরুরি অনুরোধের জন্য ইমেইলে (visahelp.dhaka@mea.gov.in) যোগাযোগ করতে বলা হয়েছে।
করোনা ভাইরাসের মহামারি ঠেকাতে সরকার ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে। আজ চলছে তার দ্বিতীয়দিন।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore