Monday 16 March, 2026

For Advertisement

শুক্রবার টানা ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

14 April, 2021 10:13:59

গ্যাসলাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য নারায়ণগঞ্জসহ বেশকিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এছাড়া কেরানীগঞ্জ ও শ্যামপুর এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি। একই সময়ে গ্যাসের চাপ কম থাকবে ঢাকার বেশকিছু এলাকায়।

শুক্রবার ভোর সাড়ে ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা সাড়ে সাত ঘণ্টা গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার ভোর সাড়ে ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাশে নারায়ণগঞ্জ শহর এলাকা, সিদ্ধিরগঞ্জ, আদমজী ইপিজেড, গোদনাইল, পাগলা, ফতুল্লা ও নারায়ণগঞ্জ বিসিক এলাকায় সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এদিকে, নারায়ণগঞ্জের পঞ্চবটী থেকে মুক্তারপুর পর্যন্ত এলাকা, মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ বিসিক, রেকাবী বাজার ও আশেপাশের এলাকা, শীতলক্ষ্যা নদীর পূর্ব পাশে কাঁচপুর, হরিপুর, কুতুবপুর, মদনপুর, বন্দর এলাকা, কেওডালা, নাঙ্গলবন্দ ও আশেপাশের এলাকাতেও বন্ধ থাকবে সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ।

এছাড়া কেরানীগঞ্জ ও শ্যামপুর এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গ্রাহকদের ‘সাময়িক অসুবিধার’ জন্য ‘আন্তরিকভাবে’ দুঃখ প্রকাশ করেছে ঢাকা ও আশপাশের এলাকায় গ্যাস বিতরণ প্রতিষ্ঠান তিতাস গ্যাস কোম্পানি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore