Monday 27 July, 2026
For Advertisement
আগামীকাল সাবিনাদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী
9 November, 2022 12:07:23
নেপালের মাটিতে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলকে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল বুধবার (৯ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় এবং সংশ্লিষ্টদের এ সংবর্ধনা দেয়া হবে।
একইসঙ্গে আর্থিক সম্মাননাও পাবেন তারা। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ খবর জানা গেছে।এর আগে দীর্ঘ উনিশ বছর পর মেয়েদের হাত ধরে ফুটবলে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব আসে বাংলাদেশে। ছাদখোলা বাসে বর্ণাঢ্য সংবর্ধনা দেয় দেশের সাধারণ মানুষ, যা দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে ছিল অনন্য নজির। রাষ্ট্রীয় কাজে তখন দেশের বাইরে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই মেয়েদের সংবর্ধনা দিতে পারেননি।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore