Saturday 29 August, 2026

For Advertisement

চাঁদ দেখা গেছে, রোজা শুরু কাল

13 April, 2021 6:59:09

১৪৪২ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বুধবার থেকে ‍শুরু হচ্ছে রোজা।

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।

চাঁদ দেখা যাওয়ায় আজ রাত থেকেই শুরু হচ্ছে রোজার আনুষ্ঠানিকতা। এশার নামাজের পর তারাবি পড়বেন রোজাদাররা। শেষ রাতে সেহেরি খেয়ে রোজা রাখবেন তারা।

তবে করোনা মহামারি কারণে অনেকটা ঘরবন্দি অবস্থায় এবার শুরু হচ্ছে রোজা। আগামীকাল থেকে সর্বাত্মক লকডাউন শুরু হচ্ছে। ফলে ওয়াক্তের নামাজসহ তারাবির জামাতে ২০ জনের বেশি মুসল্লি অংশগ্রহণে রয়েছে নিষেধাজ্ঞা। ফলে গতবারের মতোই সাধারণ মুসল্লিরা তারাবিতে অংশ নিতে পারছেন না।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore