Friday 28 August, 2026

For Advertisement

করোনায় আরও ৬৯ মৃত্যু, শনাক্ত ৬০২৮

13 April, 2021 5:51:50

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে ছয় হাজার ২৮ জনের শরীরে।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ৬৯ জনসহ দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে নয় হাজার ৮৯১ জনে। আর মোট শনাক্ত হয়েছে ছয় লাখ ৯৭ হাজার ৯৮৫ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চার হাজার ৮৫৩ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। সব মিলিয়ে দেশে করোনা থেকে সুস্থ রোগীর সংখ্যা পাঁচ লাখ ৮৫ হাজার ৯৬৬ জন

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore