For Advertisement
প্রথমবার পদ্মা সেতু পাড়ি দিলেন রাষ্ট্রপতি
প্রথমবারের মতো পদ্মা সেতু পরিদর্শন শেষে সেতু পাড়ি দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার (৭ অক্টোবর) বেলা পৌনে দুইটায় বঙ্গভবন থেকে মোটর শোভাযাত্রা সহকারে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবদীন জানান, সফরে রাষ্ট্রপতি সাথে আছেন তার পারিবারের সদস্য ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
রাষ্ট্রপ্রধান টুঙ্গিপাড়া জাতির পিতার সমাধি সৌধে উপস্থিত হবার পর তাকে অভ্যর্থনা জানাবেন স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। রাষ্ট্রপতি হামিদ সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশগ্রহণ করবেন। মোনাজাত শেষে মহামান্য রাষ্ট্রপতি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন।
পরে রাষ্ট্রপতি মোটর শোভাযাত্রা সহকারে জাতির পিতার সমাধি সৌধস্থল টুঙ্গিপাড়া থেকে কালনা সেতু এলাকা পরিদর্শন করবেন। সেখান থেকে মাদারীপুর জেলার শিবচরে মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত এবং মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ ও মসজিদ পরিদর্শন করবেন। সন্ধ্যা সাতটার পরে শোভাযাত্রা সহকারে ঢাকা ফেরার কথা রয়েছে।7
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore