Thursday 19 November, 2026

For Advertisement

একদিনে রেকর্ড ৮৩ জনের মৃত্যু, শনাক্ত ৭২০১

12 April, 2021 5:49:31

দেশে করোনাভাইরাসে গত একদিনে ৮৩ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। গতকাল মৃত্যু হয়েছিল ৭৮ জনের। মৃত্যুর পাশাপাশি শনাক্তের সংখ্যাও আবার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে সাত হাজার ২০১ জনের শরীরে।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে নয় হাজার ৮২২ জনে। আর মোট শনাক্ত হয়েছে ছয় লাখ ৯১ হাজার ৯৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন চার হাজার ৫২৩ জন। আর মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা পাঁচ লাখ ৮১ হাজার ১১৩ জন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore