Thursday 19 November, 2026

For Advertisement

পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

4 July, 2022 12:06:14

পদ্মা সেতু হয়ে সড়ক পথে পরিবারের সদস্যদের নিয়ে আগামীকাল সোমবার (৪ জুলাই) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বেলা ১১টায় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। প্রধানমন্ত্রীর আগমন কেন্দ্র করে শহরজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

আজ রবিবার (৩ জুলাই) গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুরে শহর ‍জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। এদিকে, প্রধানমন্ত্রীর প্রেস উইংস থেকে পাঠানো কর্মসূচিতে সফরসূচির কথা উল্লেখ করা হয়েছে।

সফর সূচি থেকে জানা যায়, প্রধানমন্ত্রী সকাল ৮টায় গণভবন হতে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করবেন। সকাল ১১টা টুঙ্গিপাড়ায় উপস্থিতি হওয়ার কথা রয়েছে। এর পর ১১টা ৫ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সুরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন তিনি। এর পর ১১ টা ৩৫ মিনিটে টুঙ্গিপাড়ায় বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এর পর দুপুর ২টায় টুঙ্গিপাড়া হতে ঢাকার উদ্দেশে যাত্রা করে বিকেল ৫টা নাগাদ তার ঢাকায় পৌঁছার কথা রয়েছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore