Thursday 19 November, 2026
For Advertisement
বৈরী আবহাওয়ায় রাষ্ট্রপতির সাজেক সফর স্থগিত
11 May, 2022 11:09:02
বৈরী আবহাওয়ার কারণে আগামী ১২ থেকে ১৪ মে রাঙ্গামাটির সাজেকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পূর্বনির্ধারিত সফর স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতির আগামী ১২-১৪ মে, ২০২২ রাঙ্গামাটির সাজেক সফর ঘূর্ণিঝড় (অশনি) এর প্রভাবে চলমান দুযোর্গপূর্ণ আবহাওয়ার কারণে স্থগিত করা হলো।
এ বিষয়ে রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, রাষ্ট্রপতির সাজেক আগমন উপলক্ষে সব প্রস্তুতি শেষ হয়েছিল। আমরা উনাকে বরণের অপেক্ষায় ছিলাম। ঘূর্ণিঝড়ের কারণে রাষ্ট্রপতি সফর স্থগিত করেছেন।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore