Thursday 19 November, 2026

For Advertisement

ঈদ শেষে ফিরছে মানুষ

5 May, 2022 1:01:39

সাপ্তাহিক ছুটি, মহান মে দিবস ও ঈদুল ফিতরের টানা ছয় দিনের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে ঈদ উদযাপন করতে যাওয়া মানুষ।

বৃহস্পতিবার সকাল থেকে ফিরতে শুরু কররেও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রী ও যানবাহনের হালকা চাপ লক্ষ্য করা গেছে। অতিরিক্ত যানবাহনের চাপ না থাকায় স্বস্তিতে পার হচ্ছে যাত্রী ও যানবাহন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ চাপ কিছুটা বাড়তে পাড়ে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ নেই। আজ সকাল থেকে বহরের ২১টি ফেরির মধ্যে ২০টি দিয়ে যানবাহন পার করা হচ্ছে। এ পর্যন্ত পাটুরিয়া ঘাট দিয়ে আড়াই শতাধিক যানবাহন পার করা হয়েছে। তবে দৌলতদিয়া ঘাটে যানবাহন ও যাত্রীর সংখ্যা বাড়ছে।

অপরদিকে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ২০ লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore