Thursday 19 November, 2026

For Advertisement

পদোন্নতি পেলেন ১৬ বিচারক

16 April, 2022 7:28:06

নিম্ন আদালতের ১৬ বিচারককে পদোন্নতি দেওয়া হয়েছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে কর্মরত এসব কর্মকর্তা অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদ থেকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেয়েছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে গত ১৩ এপ্রিল এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের উপসচিব শেখ গোলাম মাহবুবের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিশিয়াল সার্ভিসের এসব কর্মকর্তাকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বেতন-ভাতাদি) আদেশ, ২০১৬ এর বেতন স্কেলের প্রথম গ্রেডে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদ থেকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি প্রদানপূর্বক পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে নিয়োগ, বদলি করা হলো।

‘এ ছাড়া এসব কর্মকর্তাকে জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ মনোনীত কর্মকর্তা, পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে ২০ এপ্রিলের মধ্যে বর্তমান পদের দায়িত্ব অর্পণ করে নতুন কর্মস্থলে অবিলম্বে যোগদানের অনুরোধ করা হলো।’

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore