For Advertisement
ঈদযাত্রায় শুক্রবার থেকে বাসের আগাম টিকিট
ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট ১৫ এপ্রিল অর্থাৎ শুক্রবার থেকে পাওয়া যাবে। ওইদিন ২৬ এপ্রিলের অগ্রিম টিকিট দেওয়া হবে। বিআরটিএর নির্ধারিত ভাড়ায় অগ্রিম টিকিট সংগহ করতে পারবেন যাত্রীরা।
সোমবার বাস মালিকদের সভায় এই সিদ্ধান্তের কথা ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন বাংলাদেশের বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনর যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্যামলী এন আর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শুভঙ্কর ঘোষ রাকেশ।
শ্যামলী এন আর ট্রাভেলসের ব্যবস্থাপক শোভন কুমার কাজল ঢাকা টাইমসকে বলেন, শুক্রবার সকাল থেকেই সংশ্লিষ্ট বাসের কাউন্টারগুলো থেকে অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। চার্টের বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না।’
বাস মালিকদের সভা সূত্রে জানা গেছে, ঈদযাত্রায় যাত্রী ভোগান্তি যেন না হয় আর শিডিউল বিপর্যয় রুখতে কিছু গাড়ি রিজার্ভ রাখার সিদ্ধান্ত হয়েছে। যাত্রীর চাপ ও সড়কের অবস্থা বুঝে প্রয়োজনে বাসগুলি চালানো হবে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore