Friday 1 May, 2026

For Advertisement

ডি-৮ শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী

8 April, 2021 11:09:40

বাংলাদেশের আয়োজনে শুরু হচ্ছে দশম ডি-৮ শীর্ষ সম্মেলন। ‘বৈশ্বিক রূপান্তরের জন্য অংশীদারিত্ব, যুব সম্প্রদায় ও প্রযুক্তি শক্তির মুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী বৃহস্পতিবার আটটি দেশের জোট হচ্ছে ডি-৮। এবারের ডি-৮ সম্মেলনে বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা ইস্যু, জলবায়ু, আইসিটি, খনিজ সম্পদ এবং পর্যটনকে গুরুত্ব দেয়া হবে। ডি-৮ সম্মেলন ঢাকায় হওয়ার কথা থাকলেও বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে এই আয়োজন ভার্চুয়াল প্লাটফর্মে হচ্ছে। বুধবার (৭ এপ্রিল) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে জি-৮ ভুক্ত অন্যান্য দেশ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, মিশর, ইরান, নাইজেরিয়া ও পাকিস্তানের রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নেবেন।

একে আব্দুল মোমেন বলেন, এবারের ডি-৮ সম্মেলনে রোহিঙ্গা সংকট এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে। আলোচনায় রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা চাওয়া হবে।

তিনি বলেন, ডি-৮ ভুক্ত দেশগুলোর মধ্যে বানিজ্য এবং বিভিন্ন খাতে বিনিয়োগ সহযোগিতা জোরদার করার সম্ভাবনা কাজে লাগানোর বিষয়েও আলোচনা করা হবে। উল্লেখ্য, এবারের শীর্ষ সম্মেলনে বর্তমান ডি-৮ চেয়ার তুরস্ক, বাংলাদেশকে ডি-৮ চেয়ারের দায়িত্ব হস্তান্তর করবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore