For Advertisement
র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে আলোচনা চালাতে সম্মত যুক্তরাষ্ট্র
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংলাপে বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে দুই পক্ষ এ সিদ্ধান্ত নেয়।
স্থানীয় সময় বুধবার সকালে শুরু হয়ে সাত ঘণ্টা ব্যাপী এ বৈঠক চলে। এটি দুই দেশের মধ্যে অষ্টম নিরাপত্তা সংলাপ।
বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেন পররাষ্ট্র দপ্তরের অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক আন্ডারসেক্রেটারি বনি জেনকিন্স।
নিরাপত্তা সংলাপ সাধারণত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ের কর্মকর্তার নেতৃত্বে হয়। তবে এ বছর এটির নেতৃত্ব দিচ্ছেন সচিব পর্যায়ের কর্মকর্তারা।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore