Thursday 19 November, 2026

For Advertisement

আজ সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বসছে ইসি

6 April, 2022 10:30:09

গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য পরামর্শ নিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)। এরই অংশ হিসেবে আজ বুধবার বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদক, সিনিয়র সাংবাদিক ও কলাম লেখকদের সঙ্গে বসবে নতুন ইসি। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা র্অংশ নেবেন।

এদিন বেলা ১১টায় নির্বাচন ভবনে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানিয়েছেন।

সংলাপে অংশ নিতে ৩৪ জনকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। এটা ইসির তৃতীয় ধাপের সংলাপ। এর আগে গত ১৩ মার্চ শিক্ষক সমাজ এবং ২২ মার্চ সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করে ইসি। তবে ওই সংলাপগুলোতে আমন্ত্রিতদের বেশিরভাগ অংশ নেননি।

তথ্য মতে যাদের আমন্ত্রণ জানানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন- দ্যা ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সমকাল প্রকাশক এ কে আজাদ, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, কালের কণ্ঠ সম্পাদক শায়েদ মুহাম্মদ আলী, জনকণ্ঠ সম্পাদক শামীমা এ খান, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, জাগরণ সম্পাদক আবেদ খান, অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, নিউ এজ সম্পাদক নূরুল কবীর, আমাদের নতুন সময় সম্পাদক নাইমুল ইসলাম খান, আমাদের সময় সম্পাদক মোহম্মদ গোলাম সারওয়ার, দৈনিক সংবাদের সম্পাদক আলতামাশ কবির, আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সিনিয়র সাংবাদিক আবু সাঈদ খান প্রমুখ।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে দায়িত্ব পালন শুরু করে নতুন নির্বাচন কমিশন। এর পর থেকেই বিভিন্ন মহলের সঙ্গে সংলাপ করছে ইসি।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore