Thursday 19 November, 2026

For Advertisement

পুতুলের অক্লান্ত প্রচেষ্টায় দেশে-বিদেশ অটিজমের গুরুত্ব বেড়েছে: প্রধানমন্ত্রী

2 April, 2022 7:21:23

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সায়মা ওয়াজেদ পুতুলের অক্লান্ত প্রচেষ্টায় দেশে ও বিদেশ অটিজমের গুরুত্ব, সচেতনতা বৃদ্ধি পেয়েছে। শনিবার (২ এপ্রিল) বিশ্ব অটিজম সচেতনতা দিবসে সকালে গণভবন থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, মূলত তার (পুতুল) কাছ থেকেই অটিজম বিষয়ে শিখেছি এবং জেনেছি। সে যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত, তখন আমি যেতাম এবং সেই সময় থেকেই এই সম্পর্কে কিছু ধারণা পাই। এ সময় তাদের প্রতি অবহেলা না করে আপনজন ভেবে দায়িত্ব ও কর্তব্য পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেখ হাসিনা বলেন, আজকে জাতিসংঘ এই দিবসটি ঘোষণা দিয়েছে দেখে আমরা এটা উদযাপন করছি। উদযাপন শুধু না এর মাধ্যমে সমাজের কাছে আমরা একটা সচেতনতা সৃষ্টি করার সযোগ পাচ্ছি। কাজেই এরা (অটিস্টিক) আমাদের আপনজন এবং তাদেরকে দেখা তাদের যত্ন নেওয়া, এটা সকল সুস্থ মানুষের দায়িত্ব ও কর্তব্য।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা ছোট বেলায় শিখেছি কানাকে কানা বলিও না, খোঁড়াকে খোঁড়া বলিও না। এটা যেন সকল শিশুরা ছোটবেলা থেকেই শেখে। কাজেই সেই দিকটায় সবার বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।

শেখ হাসিনা বলেন, ২০১৪ সালে নিউরো ডেভমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট প্রতিষ্ঠা করি। সায়মা নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার অ্যান্ড অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি। এই ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকে দেশে অটিজমসহ নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী (এনডিডি) ব্যক্তিদের জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রমও আমরা গ্রহণ করি। আমরা এই ট্রাস্টকে ১৪৩ কোটি টাকা অনুদান প্রদান করেছি। এই ট্রাস্ট থেকে ২০১৭ সাল থেকে এই পর্যন্ত ৫ হাজার ৭০১ জনকে ৪ কোটি ৬৯ লক্ষ টাকা অনুদান দেয়া হয়েছে। বিশ্ব অটিজম সচেতনতা দিবসের এই অনুষ্ঠানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খানসহ সংশ্লিষ্ট ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore