Saturday 30 May, 2026

For Advertisement

রাষ্ট্রপতির মিঠামইন, ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন

28 March, 2022 10:10:31

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আজ কিশোরগঞ্জের মিঠামইন ও ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
আজ বিকেলে রাষ্ট্রপতি মিঠামইন উপজেলাধীন হাসানপুর ব্রিজ এবং করিমগঞ্জের চং নোয়াগাঁওয়ের বালিখোলা ফেরিঘাটসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন। পরে, তিনি ইটনায় নির্মাণাধীন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন। এ সময় নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।
এছাড়া রাষ্ট্রপতি উজানধনু নদীর উপর বলদা ফেরিঘাট পরিদর্শন করেন।
স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, স্থানীয় জনপ্রতিনিধি এবং পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
৫ দিনের সফরে গতকাল কিশোরগঞ্জে যান রাষ্ট্রপতি। আগামী ৩১ মার্চ তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।—- বাসস

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore