Thursday 19 November, 2026

For Advertisement

সংসদের সপ্তদশ অধিবেশন শুরু, যোগ দিলেন প্রধানমন্ত্রী

28 March, 2022 6:05:40

একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শুরু হয়েছে। সোমবার বিকাল ৫টায় শুরু হওয়া এই অধিবেশনে উপস্থিত হয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। অধিবেশনের প্রথম দিন আজ গণমাধ্যমকর্মী বিল সংসদে উঠছে।

বৈঠকের শুরুতে সভাপতিমণ্ডলীর মনোনয়ন করা হয়। স্পিকার প্রথমে সভাপতিমণ্ডলী মনোনয়ন করেন। এবার অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- শহীদুজ্জামান সরকার, শামসুল হক টুকু, জুয়েল আরেং, কাজী ফিরোজ রশীদ ও শিরীন আহমেদ। তাদের মধ্যে অগ্রবর্তীজন স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশনে সভাপতিত্ব করবেন।

পরে স্পিকার শোক প্রস্তাব উত্থাপন করেন। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ, সাবেক সংসদ সদস্য মো. আকুল হাসেম, কাজী রোজী, সৈয়দ মকবুল হোসেনসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশ-বিদেশে যারা মারা গেছেন তাদের মৃত্যুতেও শোক প্রকাশ করা হয়।

সংসদের সপ্তদশ অধিবেশন ২০২২ সালের দ্বিতীয় অধিবেশন। এরপরের অধিবেশন হবে বাজেট অধিবেশন। এবারের অধিবেশনে সংসদে পাস ও পেশ হতে পারে ১৫টি বিল। এর মধ্যে পাঁচটি বিল কমিটিতে পরীক্ষাধীন, ছয়টি পাসের অপেক্ষায় এবং চারটি উপস্থাপনের অপেক্ষায় রয়েছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore