Thursday 19 November, 2026

For Advertisement

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: আরো দুজনের লাশ উদ্ধার, মৃত বেড়ে ১০

22 March, 2022 6:14:00

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় আরো দুজনের লাশ উদ্ধার হয়েছে। এরমধ্যে একজন শিশু ও একজন পুরুষ রয়েছেন।

আজ মঙ্গলবার (২২ মার্চ) সকালে দুর্ঘটনাস্থলের কিছুটা দূরে ভিন্ন ভিন্ন জায়গা থেকে এ দুইজনের লাশ উদ্ধার করে পুলিশ। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ জনে।এখনও নিখোঁজ রয়েছেন দুইজন।
উদ্ধার হওয়া দুইজনের মধ্যে একজনের নাম যাবের (৩০)। আরেক জনের নাম আরোহী। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার কাজী সিরাজ।

কাজী সিরাজ জানান, আজ মঙ্গলবার আরো দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। এনিয়ে মোট ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore