For Advertisement
সমাজে ইসলামের চেতনা প্রতিষ্ঠা করতে প্রধানমন্ত্রীর আহ্বান
সকল অন্যায়, হানাহানি ও কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলামের চেতনা ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনে প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আসুন সকল প্রকার অন্যায় অনাচার হানাহানি ও কুসংস্কার পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনা ব্যক্তি সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করি। শুক্রবার (১৮ মার্চ) ‘পবিত্র শবে বরাত’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।
এসময় তিনি পবিত্র শবেবরাতের মহাত্মে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ ও দেশ গড়ার কাজে সকলকে আত্মনিয়োগ করারও আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস বর্তমানে সমগ্রবিশ্বকে স্থবির করে দিয়েছে। আওয়ামী লীগ সরকার এ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
শেখ হাসিনা বলেন, আমরা জনগণকে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি। তিনি এই মহামারিতে স্বাস্থ্যবিধি মেনে ইবাদত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি এই সংক্রমণ থেকে সকলের দ্রুত মুক্তি কামনায় মহান আল্লাহতায়ালার কাছে প্রার্থণা করেন।
উল্লেখ্য, মাহে রমজানের আগমনী বার্তা নিয়ে আসে পবিত্র শবেবরাত। যা পালিত হয় শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত)। সেই হিসেবে আজ ১৮ মার্চ (শুক্রবার) দিবাগত রাতই শবেবরাতের রাত। যথাযথ ধর্মীয় মর্যাদায় দিনগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। দিনটি উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদ ও মাদরাসায় ওয়াজ মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore