For Advertisement
শবেবরাত উপলক্ষে নিরাপত্তা জোরদার: র্যাব মহাপরিচালক
পবিত্র শবেবরাত উপলক্ষে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরে বসিলা জামিয়া ইসলামিয়া চরওয়াশপুর মাদ্রাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় দুস্থ ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান আবদুল্লাহ আল মামুন।
র্যাব মহাপরিচালক বলেন, ‘প্রতি শবেবরাত এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে একটি মহল পটকা,আতশবাজির মাধ্যমে নাশকতা ঘটিয়ে থাকে। প্রতি বছরের মতো এবারও সাদা পোশাকে র্যাব টহল থাকবে। এছাড়াও সাইবার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে,যাতে কেউ উশকানিমূলক কোনো কাণ্ড ঘটাতে না পারে।’
অনুষ্ঠানে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) কর্নেল কে এম আজাদ, লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, র্যাব-২-এর অধিনায়ক লে. কর্নেল আবু নাঈম মো. তালাত এবং বসিলা জামিয়া ইসলামিয়া চরওয়াশপুর মাদরাসার ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ উপস্থিত ছিলেন ।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore