- এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ জন্ম লাভ করবে: প্রধান উপদেষ্টা
- ‘ধুরন্ধর’ মুক্তির আগেই অগ্রিম টিকিট বুকিংয়ে ঝড়
- সকালে খালি পেটে হলুদ-আমলকীর পানি খেলে শরীরে মিলবে যেসব উপকার
- পানিফলের স্বাস্থ্যগুণ
- লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করল বিএসএফ
- নতুন ৫০০ টাকার নোট চেনার উপায়
- ভারত সফরে পুতিন: হায়দরাবাদ হাউসে শুরু হচ্ছে ২৩তম ভারত–রাশিয়া দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলন
- যে ১০ নসিহত জীবনে বরকত ও নিরাপত্তার দরজা খুলে দেবে
- আরও যে ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি
- ফের গান গেয়ে চমকে দিলেন ফারিণ
দাদা-দাদির পাশে শায়িত হলেন হাদিসুর
ইউক্রেনে এমভি বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় দিকে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশেই তাকে দাফন করা হয়। এর আগে সকাল ১০টার দিকে তার নিজ বাড়ি বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা বাজারের পূর্ব পাশের মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে মানুষের ঢল নামে। জানাজায় ইমামতি করেন বেতাগী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জিয়াউল হক।
নিহত হাদিসুর রহমান আরিফ (৩৩) বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষক মো. আব্দুর রাজ্জাকের ছেলে। চার ভাই বোনের মধ্যে হাদিসুর দ্বিতীয়। তিনি বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতে প্রকৌশলী পদে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর অলভিয়া বন্দরে আটকে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি। সেখানে নোঙর করা অবস্থায় গত ২ মার্চ জাহাজটি রকেট হামলার শিকার হয়। ওই হামলায় প্রাণ হারায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান। গতকাল সোমবার (১৪ মার্চ) দুপুর সোয়া ১২ টায় তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হাদিসুরেরমরদেহ হযরত শাহজালাল বিমানবন্দরে আসে। লাশ গ্রহণ করেন হাদিসুরের ছোট ভাইগোলাম মাওলা প্রিন্স। রাত পৌনে ১০ টার দিকে লাশ নিয়ে আসা হয় কদমতলা গ্রামে। ইউক্রেনের অলভিয়া বন্দরে হামলার কবলে পড়া বাংলাদেশি ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমানের মরদেহ নিজ বাড়ি বরগুনার বেতাগীতে পৌঁছেছে। সোমবার রাত ৯টা ৪৫ মিনিটে লাশ এসে পৌঁছায়।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: