- বিপিএলে রাজশাহী ও চট্টগ্রামের অধিনায়ক হচ্ছেন যারা
- লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করল বিএসএফ
- ফের গান গেয়ে চমকে দিলেন ফারিণ
- ভারত সফরে পুতিন: হায়দরাবাদ হাউসে শুরু হচ্ছে ২৩তম ভারত–রাশিয়া দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলন
- শীতে হাতের চামড়া উঠে যাচ্ছে? রক্ষা পাবেন যেভাবে
- শুক্রবার সকালের মধ্যেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ
- হোয়াটসঅ্যাপে না ঢুকেই অন্যদের পাঠানো মেসেজ পড়বেন যেভাবে
- নতুন ৫০০ টাকার নোট চেনার উপায়
- ‘ধুরন্ধর’ মুক্তির আগেই অগ্রিম টিকিট বুকিংয়ে ঝড়
- সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
তেল কেনাবেচায় রশিদ লাগবে, না মানলে ব্যবস্থা
এখন থেকে ভোজ্যতেল বিক্রির সময় গ্রাহককে রশিদ দেবেন দোকানিরা। পাকা রশিদ দেওয়া ছাড়া আগামী শুক্রবার থেকে ভোজ্যতেল কেনা-বেচা করা যাবে না বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এএইচএম সফিকুজ্জামান।
মঙ্গলবার পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের নিয়ে অধিদপ্তরের এক সভায় মহাপরিচালক এ কথা জানান।
এএইচএম সফিকুজ্জামান বলেন, মানুষের চাহিদা মেটাতে রমজান পর্যন্ত দেশে পর্যাপ্ত তেল মজুদ আছে। সংকটের ধোঁয়াশা সৃষ্টি করে দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।
মহাপরিচালক বলেন, দেশে পর্যাপ্ত ভোজ্যতেল মজুদ থাকলেও যারা কৃত্রিম সংকট বানিয়ে দাম বাড়ানোর পাঁয়তারা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিপণন ব্যবস্থায় কারও অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
সফিকুজ্জামান বলেন, সরকারের বিভিন্ন দপ্তর দেশে ভোজ্যতেলের দামের অস্থিরতা নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: