- নতুন ৫০০ টাকার নোট চেনার উপায়
- স্কুল ভর্তিতে বয়সসীমা নিয়ে মাউশির নতুন নির্দেশনা
- শুক্রবার সকালের মধ্যেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ
- শীতে হাতের চামড়া উঠে যাচ্ছে? রক্ষা পাবেন যেভাবে
- যে ১০ নসিহত জীবনে বরকত ও নিরাপত্তার দরজা খুলে দেবে
- হোয়াটসঅ্যাপে না ঢুকেই অন্যদের পাঠানো মেসেজ পড়বেন যেভাবে
- ভারত সফরে পুতিন: হায়দরাবাদ হাউসে শুরু হচ্ছে ২৩তম ভারত–রাশিয়া দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলন
- পানিফলের স্বাস্থ্যগুণ
- ‘ধুরন্ধর’ মুক্তির আগেই অগ্রিম টিকিট বুকিংয়ে ঝড়
- সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
শিশুদের কোনো অবস্থাতেই কাজে নয়, মন্ত্রিসভায় অনুমোদন
আইএলও কনভেনশন-১৩৮ অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে ১৪ বা ১৫ হোক, শিশুদের কোনো অবস্থাতেই ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ দেওয়া যাবে না।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী বৈঠকে যোগ দেন।
বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, এর আগে আইএলও’র সাতটি কনভেনশনে বাংলাদেশ স্বাক্ষর করেছে। এছাড়া আরও সাব-সিডিয়ারি ৩৫টি কনভেনশনও স্বাক্ষর করেছে। এখানে ১৩৮ নম্বর যে কনভেনশন, এটি বিশেষ গুরুত্ব বহন করে। এটি ১৮৯টি দেশের মধ্যে ১৭৩টি দেশ স্বাক্ষর করেছে।
তিনি বলেন, বেসিক এডুকেশন করতে ১৫ বছর লাগে। সুতরাং ১৫ বছরের কম বয়সী কোনো শিশুকে কাজে লাগানো যাবে না। তবে এখানে বলা হয়েছে, কোনো দেশের যদি আর্থ সামাজিক অবস্থা বিবেচনার প্রেক্ষিতে তারা বয়স কমাতে চায়, তাহলে ১৪ বছর পর্যন্ত কমানো যাবে, এর নিচে নয়।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: