Thursday 19 November, 2026

For Advertisement

ইসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নতুন কমিশন

28 February, 2022 12:34:03

দায়িত্ব গ্রহণের প্রথমদিনেই নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন নতুন কমিশনাররা।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা ২০ মিনিটে নির্বাচন ভবনের কনফারেন্সে রুমে নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে বৈঠক শুরু হয়।

এ সময় ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার নতুন কমিশনকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন।এরপর বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।

পরে ইসির কর্মকর্তারা কমিশনের কার্যক্রম বিষয়ে নতুন কমিশনকে অবহিত করেন। এ সময় সিইসি সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore