For Advertisement
কাজী হাবিবুল আউয়াল নতুন সিইসি
নতুন নির্বাচন কমিশন গঠন করে দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এতে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে।
আর কমিশনার করা হয়েছে বেগম রাশিদা সুলতানা, আহসান হাবীব খান, মোহাম্মদ আলমগীর ও আনিসুর রহমানকে।
শনিবার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সিইসি কাজী হাবিবুল আউয়াল সাবেক জ্যেষ্ঠ সচিব। তিনি দক্ষতার সঙ্গে ধর্ম, আইন ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব পালন করেছেন। তাকে প্রথমে সংসদ সচিবালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছিল। কিন্তু তিনি সেখানে যোগ দেননি। পরে ধর্ম মন্ত্রণালয়ের যোগ দেন। ২০১৬ সালে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে অবসরে যান।
কাজী হাবিবুল আউয়ালের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। জীবন পাতার জলছাপ ও ট্রাজেকটরি অব এ জুডিশিয়াল অফিসার তার উল্লেখযোগ্য বই।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore