Saturday 31 October, 2026
For Advertisement
টাইগারদের সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন
25 February, 2022 8:44:32
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সফরকারী আফগানিস্তানের বিপক্ষে একটি ম্যাচ হাতে রেখে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জয়ের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। স্বাগতিকরা প্রথম ওয়ানডে চার উইকেটে এবং দ্বিতীয়টি ৮৮ রানে জিতে নেয়।
এক অভিনন্দন বার্তায় ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী আফগানিস্তানকে হারানোর জন্য জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুভেচ্ছা জানান। বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore