Thursday 19 November, 2026

For Advertisement

বুধবার থেকে রেলে শতভাগ যাত্রী, টিকিট অর্ধেক কাউন্টারে অর্ধেক অনলাইনে

7 February, 2022 5:39:47

মহামারি করোনা সংক্রমণের প্রাদুর্ভাব কমে আসায় দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার স্বার্থে আরোপিত বিধিনিষেধ শিথিল করে শতভাগ আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচলের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী বুধবার (৯ ফেব্রুয়ারি) থেকে এই নির্দেশনা কার্যকর হবে। রবিবার বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (টিসি) মো. নাহিদ হাসান খাঁন এ প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপন অনুসারে, আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রিতে সংশোধনী আনা হয়েছে বলেও জানানো হয়েছে। এছাড়া কাউন্টারে টিকিট ইস্যু ও ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীর স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান নিশ্চিত করতে নির্দেশনাও দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তঃনগর ট্রেনগুলোর বিদ্যমান আসন সংখ্যার শতভাগ টিকিট ইস্যুকরণ, মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট কাউন্টারের মাধ্যমে এবং ৫০ শতাংশ টিকিট মোবাইলে অ্যাপ/অনলাইনের মাধ্যমে ইস্যু করা যাবে। আন্তঃনগর ট্রেনগুলোর স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্লাটফর্ম টিকিট ইস্যু বন্ধ থাকবে। রেলপথ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ইমার্জেন্সি কোটা ও আন্তঃনগর ট্রেন ম্যানুয়াল অনুযায়ী পাশ কোটা ছাড়া আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রিতে বিদ্যমান সব ধরনের কোটা ব্যবস্থা রহিত থাকবে। স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক আন্তঃনগর ট্রেনে ক্যাটারিং সেবা প্রদান ও ট্রেনে রাত্রীকালীন বেডিং সরবরাহ করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, টিকিট ইস্যুর এই নির্দেশনা ৯ ফেব্রুয়ারি (যাত্রার তারিখ বিবেচনায়) থেকে কার্যকর হবে। এক্ষেত্রে জারি করা টিকিট ইস্যু এবং স্বাস্থ্যবিধি পরিপালন করার অন্যান্য নিয়মাবলী অপরিবর্তিত থাকবে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore