Thursday 19 November, 2026

For Advertisement

করোনা আক্রান্ত হলে কোয়ারেন্টিন ১০ দিন

31 January, 2022 11:09:06

বর্তমানে প্রাণঘাতী করোনা ভাইরাসে সংক্রমিত হলে ১৪ দিনের পরিবর্তে ১০ দিন কোয়ারেন্টিন থাকা যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। রবিবার (৩০ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদফতর আয়োজন করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বুলেটিনে সংস্থাটির মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ কথা জানান। তিনি বলেন, টিকার দ্বিতীয় ডোজ নেয়ার পর করোনা শনাক্ত হওয়ার ছয় সপ্তাহ পর বুস্টার ডোজ নেয়া যাবে। এখন কারও যদি করোনা শনাক্ত হয় তবে আমরা দশ দিনের জন্য আইসোলশনে থাকতে বলব। জ্বর ভালো হয়ে গেলে, উপসর্গগুলো চলে গেলে ১০ দিন পরে তিনি আবার কাজে ফিরে যাবেন। আগে শর্ত হিসেবে আরটি-পিসিআর সনদ নিয়ে যেতে হতো, সেটি আপাতত আমরা স্থগিত রাখছি।

নাজমুল ইসলাম বলেন, ওমিক্রনের উপসর্গ নিয়ে বিভিন্ন সময় আলাপ-আলোচনা হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ উপসর্গগুলো হলো, নাক দিয়ে পানি পড়া, মাথা ব্যথা, অবসন্নতা, হাঁচি, গলা ব্যথা, কাশি এই বিষয়গুলো কারো থাকলে পরীক্ষা করাতে হবে। ঠান্ডা লেগে কারো গলা ভেঙে গেছে বা কাঁপুনি দিয়ে জ্বর আসছে, সেসব ক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত এবং চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করিয়ে যার প্রয়োজন তাকে হাসপাতালে যেতে হবে, যার ক্ষেত্রে বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করা সম্ভব তিনি সেভাবে চিকিৎসা গ্রহণ করবেন। করোনা প্রতিরোধে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। যারা আগে থেকেই দীর্ঘ মেয়াদি রোগে ভুগছেন, করোনায় আক্রান্ত হলে তারা অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন।

স্বাস্থ্য অধিদফতরের মুথপাত্র জানান, দেশে এক মাসেরও অধিক সময় ধরে করোনাভাইরাসের বুস্টার ডোজ দেয়া হচ্ছে। ষাটোর্ধ্ব নাগরিক ও সম্মুখসারির কর্মীদের সুযোগ রেখে গত ১৯শে ডিসেম্বর বুস্টার ডোজ দেয়া উদ্বোধন করা হয়। দ্বিতীয় ডোজ পাওয়ার ছয় মাস পরই শুধু বুস্টার ডোজ নেয়া যাবে। ইতিমধ্যে দুই ডোজ টিকা নিয়েছেন, এমন ব্যক্তিরাই বুস্টার ডোজ হিসেবে তৃতীয় ডোজ পাচ্ছেন। এ জন্য নতুন করে নিবন্ধনের দরকার হচ্ছে না।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore