Thursday 19 November, 2026

For Advertisement

এক দিনে আরও ২১ মৃত্যু, শনাক্ত ১০৩৭৮

29 January, 2022 5:42:08

দেশে গত এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জন মারা গেছেন। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ৩৭৮ জনের শরীরে। পরীক্ষার বিপরীতে শনাক্তে হার ৩১.১০ শতাংশ।

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৩৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্ত হন ১০ হাজার ৩৭৮ জন। বিপরীতে শনাক্তের হার ৩১.১০ শতাংশ। শুক্রবার ১৫ হাজার ৪৪০ জন রোগী শনাক্ত হন। এছাড়া বৃহস্পতিবার ১৫ হাজার ৮০৭ জন, বুধবার ১৫ হাজার ৫২৭ জন শনাক্ত হন। আর মঙ্গলবার ১৬ হাজার ৬৬ জন রোগী শনাক্ত হন, যা দ্বিতীয় সর্বোচ্চ শনাক্তের সংখ্যা।

এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৭ লাখ ৭৩ হাজার ১৪৯ জন। মোট শনাক্তের হার ১৪.৩১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, মারা যাওয়া ২১ জনের মধ্যে ১৪ জন পুরুষ ও ৭ জন নারী। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত ২৮ হাজার ৩২৯ জনের মৃত্যু হলো।

নতুন মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১২ জন, চট্টগ্রাম বিভাগের ২ জন, রাজশাহী বিভাগের ১ জন, খুলনা বিভাগে ২ জন, বরিশাল বিভাগের ১ জন, রংপুর বিভাগে ২ ও ময়মনসিংহ বিভাগে ১ জন মারা গেছেন। গত এক দিনে সিলেট বিভাগে কেউ মারা যায়নি করোনায়।

এছাড়া গত এক দিনে সুস্থ হয়েছেন ১ হাজার ১০৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬৩ হাজার ৪৭৮ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। গত ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো এবং ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। এছাড়া বাকি সব দিনই মৃত্যু দেখেছে বাংলাদেশ।

গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন। তবে সেপ্টেম্বর থেকে তা কমতে শুরু করে। ডিসেম্বরের শুরু পর্যন্ত সেই ধারা অব্যাহত ছিল। তবে ডিসেম্বরের শেষ থেকে অব্যাহতভাবে বাড়ছে সংক্রমণ।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore