Thursday 19 November, 2026

For Advertisement

সস্ত্রীক করোনায় আক্রান্ত মেয়র তাপস

13 January, 2022 8:47:39

সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার (১৪ জানুয়ারি) ছেলেকে নিয়ে লন্ডন যাওয়ার জন্য করোনা পরীক্ষা করলে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) মেয়র তাপস করোনা পজিটিভ রেজাল্ট আসে। এছাড়াও রোববার (৯ জানুয়ারি) তার স্ত্রীও করোনায় আক্রান্ত হন।

তিনি আরও বলেন, আগামীকাল শুক্রবার (১৪ জানুয়ারি) তার ছেলেকে নিয়ে লন্ডন যাওয়ার কথা ছিল। এজন্য তিনি করোনা পরীক্ষা করান, কিন্তু আজ তার করোনা পজিটিভ রেজাল্ট আসে। তিনি আজ সকাল থেকে অফিস করেছেন। তার হালকা কাশি রয়েছে। তবে শারীরিকভাবে তিনি অনেকটাই এখন সুস্থ রয়েছেন।

মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঢাকাবাসীসহ দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বলেও জানান জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore