- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- খেজুরের বিস্ময়কর গুণ
- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
নতুন বছরের প্রথম সংসদ অধিবেশন ১৬ জানুয়ারি
নতুন বছরের প্রথম সংসদ অধিবেশন শুরু হচ্ছে আগামী ১৬ জানুয়ারি। ওই দিন বিকাল ৪টায় অধিবেশন শুরু হবে বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। এটি একাদশ জাতীয় সংসদের ১৬তম অধিবেশন।
শনিবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ কর্মকর্তা মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৬ জানুয়ারি (রবিবার) একাদশ জাতীয় সংসদের ১৬তম অধিবেশন আহ্বান করেছেন। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন।
এর আগে গত বছরের ২৮ নভেম্বর সংসদের পঞ্চদশ অধিবেশন শেষ হয়। অধিবেশন সমাপ্তি সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ১৫তম অধিবেশনের কার্যদিবস ছিল নয়টি।
এদিকে সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের এক অধিবেশন থেকে আরেক অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ৬০ দিনের বেশি বিরতি দেওয়ার সুযোগ নেই।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: