Thursday 23 April, 2026

For Advertisement

এসএসসি ও সমমানের ফল প্রকাশ

30 December, 2021 12:51:38

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলে এবার পাসের হার ৯৩.৫৮। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হার ৯৪.০৮। আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে ভিডিও কনফারেন্সে মাধ্যমে এসএসসি ও সমমানে পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

প্রধানমন্ত্রী বলেন, পরীক্ষার ফলাফল অনলাইনে সবার কাছে পোঁছে যাবে। এর মধ্যে ঢাকায় পাশের হার ৯০.১২%। দিনাজপুরে পাশের হার ৯৪.৮০% । সিলেটে পাশের হার ৯৬.৭৮% জিপিএ-৫ পেয়েছে ৪,৮৩৪। চট্রগ্রামে পাশের হার ৯১.১২% জিপিএ-৫ পেয়েছে ১২,১৯১। ২০২১ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে ৯০ দশমিক ১৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২১৯ জন। গতবার এই পাসের হার ছিল ৭৯ দশমিক ৭০ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৪৮৩ জন পরীক্ষার্থী। বরিশাল বোর্ডে পাসের হার বেড়েছে। জিপিএ-৫ এর সংখ্যাও বেড়েছে।

একইসঙ্গে ২০২২ সালের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore