Thursday 19 November, 2026

For Advertisement

বিদেশ থেকে টাকা এনে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: আইজিপি

25 December, 2021 6:14:01

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, বিদেশ থেকে টাকা এনে অনেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আজ শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইজিপি এসব কথা বলেন।

জুমবাংলা ইউথ ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এখন সময় এসেছে তাদের রুখে দেওয়ার। এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। পেছন থেকে অনেকে দেশের উন্নয়নকে খামচে ধরার চেষ্টা করছে। তবে আমরা সকল ষড়যন্ত্রের শেকল ভেঙে সামনে এগিয়ে যাবো। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে। উন্নয়নের বিষয়ে বিশ্বের কাছে বাংলাদেশ বিস্ময় বলেও মন্তব্য করেন বেনজীর আহমেদ।

পুলিশ মহাপরিদর্শক বলেন, ‘বাঙালি প্রকৃত অর্থেই দেশপ্রেমিক জাতি। দেশের জন্য যখনই বাঙালি ঐক্যবধ্য হয়েছে, তখনই বিজয় ছিনিয়ে এনেছে।’ তিনি বলেন, বাঙালি জাতি পরাজয় মানে না, আমরা পরাভব মানবো না। বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত, এটা এখন বক্তৃতা দিয়ে আমাদেরকে বলতে হয় না। আমরা অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবো।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore