Thursday 29 October, 2026

For Advertisement

১২০ বাস নিয়ে কাল নামছে ‘ঢাকা নগর পরিবহণ’

25 December, 2021 5:42:17

গণপরিবহণে লোকাল বাসের ভোগান্তি কমাতে প্রাথমিকভাবে ১২০টি নতুন বাস নিয়ে চালু করা হচ্ছে ‘ঢাকা নগর পরিবহণ’। সব রকম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত এই পরিবহণটি চলাচল করবে।

রোববার সকাল ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুর বসিলা তিন রাস্তা মোড়ে ‘ঢাকা নগর পরিবহণ’ উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

এর আগে গত ৬ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে এক সংবাদ সম্মেলনে মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছিলেন, ‘ঘাটারচর থেকে কাঁচপুর রুটে পুরোনো কোনো বাস চলবে না। এখন এ রুটে যে বাসগুলো চলছে, সেগুলোর মধ্যে ২০১৯ সালের ১ জানুয়ারির পর কেনা বাস থাকবে। বাকি বাসগুলো উঠিয়ে নেওয়া হবে। এর সঙ্গে নতুন বাস যোগ হবে। সব মিলিয়ে এ রুটে ১২০টি বাস চলাচল করবে।’

সেদিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামও। পর্যায়ক্রমে ঢাকা শহরে গণপরিবহণের শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেছিলেন, ‘এ রুটে চলাচলকারী পরিবহণের ড্রাইভার ও হেলপারের একটি নির্দিষ্ট পোশাক থাকবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, রাজউক চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, গণপরিবহণ বিশেষজ্ঞ এসএম সালেহ উদ্দিন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore