Thursday 29 October, 2026

For Advertisement

বাংলাদেশকে ফাইজারের আরও ১৮ লাখ ডোজ টিকা দিল যুক্তরাষ্ট্র

19 December, 2021 10:09:20

বাংলাদেশকে ফাইজারের আরও ১৭ লাখ ৮০ হাজার ডোজ করোনার টিকা অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ রোববার (১৯ ডিসেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে। দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের আরও ১৭ লাখ ৮০ হাজার ডোজ কোভিড-১৯ টিকা দিয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া অনুদানের টিকার পরিমাণ দাঁড়াল এক কোটি ৮৫ লাখ ডোজে। আরও কয়েক কোটি ডোজ আসার পথে।

বার্তায় মার্কিন দূতাবাস বলছে, কোভিড-১৯ মোকাবিলার লড়াই শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশের পাশে থাকব। বাংলাদেশের চলমান টিকাদান কার্যক্রমকে সহায়তা করা অব্যাহত রাখার পাশাপাশি কোল্ড-চেইন মেনে দেশের ৬৪টি জেলার সবকটিতে টিকা সংরক্ষণ, পরিবহন ও নিরাপদে ফাইজার টিকাদানে সহায়তা করব। মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, আমরা বাংলাদেশকে আরেক দফায় ফাইজার টিকা উপহার দিতে পেরে গর্বিত। যুক্তরাষ্ট্রের দেওয়া এ উপহার বাংলাদেশ সরকারকে টিকাদান কার্যক্রমের গতি ধরে রাখতে সহায়তা করবে। বছরের শেষ নাগাদ ৪০ ভাগ জনসংখ্যাকে টিকাদানের আওতায় আনার লক্ষ্য অর্জনে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।

গত ২৭ নভেম্বর বাংলাদেশকে ১৭ লাখ ৯০ হাজার ডোজ ফাইজারের টিকা দেয় যুক্তরাষ্ট্র। এর আগে গত ২৩ নভেম্বর বাংলাদেশকে ১৮ লাখ ফাইজারের টিকা দেয় দেশটি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore