For Advertisement
নানা আয়োজনে বিজিবি দিবস পালিত
নানা আয়োজনে পালিত হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ ‘বিজিবি দিবস-২০২১’। এ উপলক্ষে আনুষ্ঠানিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিজিবি দিবসের কর্মসূচি অনুযায়ী রাজধানী ঢাকার পিলখানার বিজিবি সদর দপ্তরের বীরউত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে সকাল ১০টায় বিজিবি দিবসের আনুষ্ঠানিক কুচকাওয়াজ শুরু হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন করেন। বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও টেলিকনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে সরাসরি সংযুক্ত হয়ে অভিবাদন গ্রহণ করেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর পক্ষে বিজিবিতে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বিজিবির কর্মকর্তা ও সদস্যদের পদক দেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন উপস্থিত ছিলেন। এছাড়াও বিজিবির আমন্ত্রিত অতিথি হিসেবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক শ্রী পংকজ কুমার সিংসহ সাত সদস্যের ভারতীয় প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
ভাষণ শেষে প্রধানমন্ত্রী সদরদপ্তর বিজিবি, পিলখানায় নবনির্মিত সীমান্ত সম্মেলন কেন্দ্রের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এরপর ডগ মার্চ, ট্রিক ড্রিল, বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা এবং ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন’ উপলক্ষে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ শেখ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় সম্মিলিত প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore