Thursday 29 October, 2026

For Advertisement

আজ থেকে বুস্টার ডোজ দেওয়া শুরু

19 December, 2021 11:20:07

করোনাভাইরাস প্রতিরোধক টিকার বুস্টার ডোজ আজ থেকে দেওয়া শুরু হবে। অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে সম্মুখসারির কর্মী পরে ষাটোর্ধ্ব ব্যক্তিদের এই টিকা দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ (রবিবার) ১৯ ডিসেম্বর এই টিকা কার্যক্রম মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) এ টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন।

গতকাল মানিকগঞ্জ সদর উপজেলায় এক অনু্ষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ম্মুখসারির কর্মী এবং ষাটোর্ধ্ব ব্যক্তিদের মধ্যে যারা কমপক্ষে ছয় মাস আগে করোনা টিকার দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন, তাদের বুস্টার ডোজ দেওয়া হবে। সম্মুখসারির কর্মী যেমন; চিকিৎসক, নার্স, পুলিশ, গণমাধ্যম কর্মী তাদের অগ্রাধিকার দেওয়া হবে। পর্যায়ক্রমে সবাইকে বুস্টার ডোজের আওতায় আনা হবে। টিকার অভাব হবে না।’

এদিকে গতকাল ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান বলেন, প্রথমে অল্প পর্যায়ে বুস্টার ডোজ শুরু হচ্ছে। যে কোনো টিকার ক্ষেত্রে আমরা সতর্কতামূলকভাবে কিছু জনগোষ্ঠীকে দিয়ে শুরু করি। কিছুদিন পর্যবেক্ষণের পর বড় পরিসরে শুরু করা হয়। প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের মধ্যে যারা সক্ষম, তাদের দিয়ে বুস্টার ডোজ কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে অবশ্যই বয়স্কদের বুস্টার ডোজ দেওয়া হবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore