Thursday 29 October, 2026

For Advertisement

মানবিকতা আন্দোলনের মাধ্যমে কামাই করা যায় না: আইনমন্ত্রী

10 December, 2021 9:00:30

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে বিএনপির উদ্দেশ্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মানবিকতা আন্দোলনের মাধ্যমে কামাই করা যায় না। আর আইন আইনের গতিতে চলবে। আজ শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে আইনমন্ত্রীর ব্যক্তিগত অর্থায়নে ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়া পৌরশহরে অসহায়, দুস্থ ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়াকে বিদেশের পাঠানোর আন্দোলন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, উনার ১৫ জন আইনজীবী আমার সঙ্গে দেখা করেছেন। উনারা যে আবেদন করেছেন, সেটার কোনো নজির আছে কি না, তা দেখার জন্য আমি সময় নিয়েছি। তাঁরা সে সময় নেওয়াকে ঘিরে আন্দোলনের হুঙ্কার দেন। মানবিকতা আন্দোলনের মাধ্যমে অর্জিত হয় না। আর আইন আইনের গতিতে চলবে জিয়াউর রহমানের গতিতে নয়।

আইনমন্ত্রী আনিসুল হক আরও বলেন, বাঙালির রীতিনীতি অনুযায়ী শত্রুর বাড়িতেও যদি কেউ মারা যায় তাকে সমবেদনা জানায়। খালেদা জিয়ার ছেলে মারা গেল, স্বাভাবিকভাবেই মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মাকে (খালেদা জিয়া) সমবেদনা জানানোর জন্য তার বাসায় গেলেন। তখন মুখের ওপর গেট বন্ধ করে দেন, তার বাসায় ঢুকতে দেওয়া হয়নি। এটা শুধু জননেত্রী শেখ হাসিনাকে অপমান করা হয়নি, সারা দেশের মানুষকে অপমান করা হয়েছে। তিনি বলেন, তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বলেছেন, তারা বলতেছে বেগম খালেদা জিয়া অসুস্থ। তার পরিবার যেহেতু একটি দরখাস্ত দিয়েছে, তুমি আইনের মারফতে ছেড়ে দাও। তখন খালেদা জিয়াকে দুটি শর্তে আমরা ছেড়ে দিলাম। তিনি বিদেশ যেতে পারবেন না, আরেকটি হলো তাকে বাসায় থেকে চিকিৎসা নিতে হবে।

তিনি বলেন, এক মামলায় বেগম জিয়াকে নিম্ন আদালত সাজা দেয় পাঁচ বছর, উচ্চ আদালতে আপিল করলে সাজা বেড়ে হয় ১০ বছর। আরেক মামলায় আদালত সাত বছরের সাজা দেয়। এত কিছুর পরও প্রধানমন্ত্রী মানবিক কারণে তাকে অন্তর্বর্তীকালীন মুক্তি দিয়েছেন। এখন বলছেন- চিকিৎসার জন্য বিদেশ যেতে হবে। পরিষ্কার কথা, একটি আইনের দরখাস্ত করা বিষয় নিষ্পত্তি হয়ে গেলে, সেই দরখাস্ত পুনর্বিবেচনার সুযোগ নেই। আইন মন্ত্রণালয় দুবার দরখাস্ত নাকচ করেছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore