For Advertisement
জাতীয় আয়কর দিবস আজ
জাতীয় আয়কর দিবস আজ। ‘মুজিববর্ষের অঙ্গীকার, সবাই মিলে দেবো কর’ স্লোগান সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সারাদেশে দিবসটি উদযাপন করছে। দিবসটির প্রতিপাদ্য ‘কর আহরণে করদাতাদের অংশগ্রহণ নিশ্চিত করে মুজিববর্ষের অঙ্গীকার বাস্তবায়ন’।
দিবসটি উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একগুচ্ছ কর্মসূচি পালন করবে। এছাড়া আয়কর দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
আজ সকালে আয়কর দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলে রাজস্ব ভবন প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল র্যালির উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।
এতে আয়কর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের জাতীয় পর্যায়ের তারকা, আয়কর আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।
প্রসঙ্গত, ২০০৮ সাল থেকে দেশে আয়কর দিবস উদযাপিত হচ্ছে। আগে প্রতি বছর ১৫ সেপ্টেম্বর দিবসটি উদযাপিত হতো। তবে ২০১৬ সাল থেকে ৩০ নভেম্বর আয়কর দিবস পালন করছে এনবিআর। এদিন ব্যক্তি শ্রেণির আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ারও শেষ দিন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore