Monday 7 September, 2026

For Advertisement

খালেদার অসুস্থতা: গুজব ঠেকাতে দেশজুড়ে সতর্ক অবস্থানে পুলিশ

24 November, 2021 10:38:03

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য দেশজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। একইসঙ্গে দেশজুড়ে গোয়েন্দা তৎপরতাও বাড়াতেও সরকারের উচ্চপর্যায় থেকে পুলিশকে বলা হয়েছে।

পুলিশের দায়িত্বশীল যেসব কর্মকর্তা ছুটিতে ছিলেন, তাও বাতিল করে তাদের দ্রুত নিজ নিজ কর্মস্থলে ফেরার আদেশ দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রগুলো জানায়, ঢাকায় কর্মরত যেসব পুলিশ কর্মকর্তা ছুটিসহ বিভিন্ন কারণে ঢাকার বাইরে ছিলেন, তাদের আজ বুধবার পূর্বাহ্ণে বাধ্যতামূলকভাবে কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। পাশাপাশি ঢাকার বাইরে যাদের যাওয়ার কথা ছিল, তাদেরও সফর বাতিল করতে বলা হয়েছে।

তবে বিষয়টি নিয়ে পুলিশের কোনো পর্যায় থেকেই আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। নাম প্রকাশ করে পুলিশের কোনো কর্মকর্তা এ বিষয়ে কথাও বলতে চাননি।

ডিএমপির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, পুলিশ সদস্যদের শতভাগ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সব ছুটি বাতিল করা হয়েছে। কেউ যাতে বিভ্রান্তি ছড়িয়ে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।

গত ১৩ নভেম্বর বিকালে খালেদা জিয়াকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ারে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় পরের দিন ভোরে তাকে সিসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তার।

দলীয় চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে গত শনিবার দেশব্যাপী গণঅনশন করে বিএনপি নেতাকর্মীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীসহ সারা দেশে সেদিন সকাল ৯টা থেকে বিকাল চারটা পর্যন্ত অনশন করে দলটির নেতাকর্মীরার। অনশনের দুই দিন পর সমাবেশ করে দলটি।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore