Thursday 29 October, 2026

For Advertisement

সংসদ অধিবেশন ফের বসছে বুধবার

23 November, 2021 8:35:50

পাঁচ দিন মুলতবির পর বুধবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় সংসদের অধিবেশন আবার বসছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গত ১৮ নভেম্বর থেকে ২৪ নভেম্বর বুধবার বিকাল ৩টা পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা করেন।

আগামীকাল সংসদে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে বৈঠকের শুরুতে বিকাল ৩টায় সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর স্মারক ভাষণ প্রদান করবেন।

রাষ্ট্রপতির ভাষণের পর সংসদ কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে আনীত প্রস্তাবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় সংসদ সদস্যগণ অংশ গ্রহণ করবেন। সূত্র-বাসস।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore