Thursday 29 October, 2026

For Advertisement

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ঢাকায় আসছেন আজ

22 November, 2021 10:14:11

তিন দিনের সরকারী সফরে আজ ঢাকা আসছেন মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি ফয়সাল নাসিম। দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে বাংলাদেশে সফরে আসছেন তিনি।

দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু ছাড়াও, এই সফরে জনশক্তি রপ্তানি, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে সহযোগিতার বিষয়টি প্রাধান্য পাবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ সকাল ৯টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপের উপ-রাষ্ট্রতিকে স্বাগত জানাবেন।

মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি এ সফরে রাষ্ট্রপতি এম আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন বলে সূত্রটি জানিয়েছে। সফরে পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং শিক্ষাসহ বাংলাদেশের একাধিক মন্ত্রীর সাথে ফয়সাল নাসিমের বৈঠক করার কথা রয়েছে।সূত্র- বাসস।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore