Thursday 29 October, 2026

For Advertisement

মিঠামইন সেনানিবাসের কাজ পরিদর্শনে রাষ্ট্রপতি

14 November, 2021 9:42:52

কিশোরগঞ্জের মিঠামইনে নির্মাণাধীন মিঠামইন সেনানিবাসের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

রবিবার বিকালে সেনানিবাস এলাকায় পৌঁছলে সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউদ্দীন আহমেদ রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

এ সময় রাষ্ট্রপতির ছেলে ও সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, বঙ্গভবনের সচিব ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির বাবা মরহুম হাজী মো. তায়েব উদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ, দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন আবদুল হামিদ।

মিলাদ শেষে মরহুম হাজী মো. তায়েব উদ্দিনের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এলাকার সর্বস্তরের জনগণও মিলাদ মাহফিলে অংশ নেন।

রাষ্ট্রপতি গত শুক্রবার তার নিজ জেলার চলমান কিছু উন্নয়ন প্রকল্পের তদারকি করতে এবং স্থানী প্রতিনিধিদের সাথে মতবিনিময় করতে সাত দিনের সফরে মিঠামইনে যান। আগামী ১৮ নভেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore