Friday 3 July, 2026

For Advertisement

নিজ এলাকার উন্নয়ন প্রকল্প পরিদর্শনে রাষ্ট্রপতি

13 November, 2021 10:33:06

কিশোরগঞ্জের মিঠামইনে নিজ এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজ জেলার চলমান কিছু উন্নয়ন প্রকল্প দেখতে এবং স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করতে সাত দিনের সফরে শুক্রবার কিশোরগঞ্জে যান রাষ্ট্রপতি।

এদিন বিকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে রাষ্ট্রপ্রধান তার পৈতৃক বাসভবন মিঠামইনে পৌঁছান। তার স্ত্রী রাশিদা খানম এবং বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে রয়েছেন।

প্রায় দুই বছর আগে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর এটি তার নিজ শহরে প্রথম সফর।

রাষ্ট্রপতিকে স্বাগত জানান রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এখানে জেলা পরিষদের নতুন ডাক বাংলোয় রাষ্ট্রপতিকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়।

আবদুল হামিদ কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় সপ্তাহব্যাপী কর্মসূচির প্রথম দিনে ঘোড়াউত্রা নদীর ওপর নির্মাণাধীন সেতু পরিদর্শন করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, ৪৩ কোটি টাকা ব্যয়ে উপজেলা সদরের সঙ্গে হাওরগুলোর সংযোগ স্থাপনকারী ৩৬৫ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণ করা হচ্ছে।
রাষ্ট্রপতি আগামী ১৮ নভেম্বর ঢাকা ফিরবেন বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি আবদুল হামিদ কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম আসন থেকে সাতবার নির্বাচিত সংসদ সদস্য। ২০১৩ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সেই আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তার ছেলে রেজওয়ান আহাম্মদ তাওফিক। তবে রাষ্ট্রপতি নিজ এলাকার উন্নয়ন কর্মকাণ্ড নিজেই বিভিন্ন সময় তদারকি করেন। তার তত্ত্বাবধানে নেওয়া উন্নয়ন প্রকল্পে পাল্টে গেছে হাওরবাসীর জীবনচিত্র।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore