Thursday 29 October, 2026
For Advertisement
শনিবার বাজারে আসছে করোনা ক্যাপসুল
11 November, 2021 6:07:14
মহামারী করোনাভাইরাসের চিকিৎসায় মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভির আগামী শনিবার বাজারে আনছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। স্কয়ারের ওষুধটির জেনেরিক সংস্করণের নাম ‘মলভির’। ক্যাপসুলের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।
এরইমধ্যে ওষুধটি বাজারজাতকরণ শুরু করেছে বেক্সিমকো ও এসকেএফ ফার্মাসিউটিক্যাল। ওষুধটি বাজারে আনতে আরও আবেদন করেছে জেনারেল, বিকন, রেনেটা, ইনসেপটা, একমি, হেলথকেয়ার ও পপুলার ফার্মাসিউটিক্যালস।
সম্প্রতি যুক্তরাজ্যে করোনার চিকিৎসায় ওষুধটি ব্যবহারের অনুমোদন দিয়েছে। মলনুপিরাভির যৌথভাবে তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি মার্ক ও রিজব্যাক বায়োথেরাপিউটিক। ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানিসহ ১৭টি দেশে।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore