For Advertisement
লঞ্চের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
আন্দোলনের মুখে গতকাল রবিবার লঞ্চ ভাড়াও বাড়িয়েছে সরকার। এর একদিন পর যাত্রীবাহী নৌযানের ভাড়া পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
সোমবার মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রীভাড়া ০.৬০ টাকা বাড়িয়ে ২.৩০ টাকা, প্রথম ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রীভাড়া ০.৬০ টাকা বাড়িয়ে ২.০০ টাকা এবং জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে। পুনঃনির্ধারিত এই ভাড়া সোমবার থেকে কার্যকর হবে। এর আগে ২০১৩ সালে যাত্রীবাহী নৌযানের যাত্রীভাড়া পুনঃনির্ধারণ করা হয়। ২০১৩ সালে প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রীভাড়া ছিল ১.৭০ টাকা, প্রথম ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রীভাড়া ছিল ১.৪০ টাকা এবং জনপ্রতি সর্বনিম্নভাড়া ছিল ১৮ টাকা।
গত বুধবার সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে ১৫ টাকা করে বাড়ানো হয়। এরপর ভাড়া বাড়ানোর দাবিতে সড়ক পরিবহনের পাশাপাশি লঞ্চ মালিক-শ্রমিকরাও আন্দোলনে নামে। রবিবার তাদের সঙ্গে বৈঠক শেষে ভাড়া বাড়ানোর ঘোষণা আসে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore