Saturday 29 August, 2026

For Advertisement

ঢাকার রাজপথে হরতালের কোনো প্রভাব নেই

28 March, 2021 10:14:13

হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে স্বাভাবিক রয়েছে যান চলাচল। রোববার (২৮ মার্চ) রাজধানীর বিভিন্ন সড়কে মাস-মিনিবাস চলছে। হরতালের কোনো প্রভাব নেই ঢাকার রাজপথে।

হরতালকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। তবে হরতালের সমর্থনে দু-একটি জায়গায় ঝটিকা মিছিল করেছে হেফাজতের নেতাকর্মীরা।

এদিকে হেফাজতে ইসলামের ডাকা সকাল সন্ধ্যা হরতালে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকেই রাজধানীর পল্টন, বায়তুল মোকাররম, দৈনিক বাংলার মোড় ও মতিঝিল এলাকাসহ গুরুত্বপূর্ণ জায়গায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore